Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী রাতে প্রথম আলোকে বলেন, তাঁর বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিম চৌধুরী আরও বলেন, তাঁর বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে আছেন। তাঁরা ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে ইনাম আহমেদ চৌধুরী প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

২০১৮ সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

প্রিন্ট করুন