Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ১২:৫৪ অপরাহ্ণ

নেত্রকোনার কেন্দুয়ার ডাকাতি মামলার আসামি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোণার কেন্দুয়া থানায় ডাকাতি মামলার অন্যতম আসামি মো. আনোয়ার হোসেন (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া দিগর গ্রামের আছিম উদ্দিনের ছেলে। নরসিংদীর পলাশ থানা এলাকায় র‌্যাব-১৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব (সিপিএসপি) এর অধিনায়কের পক্ষে তথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা)।

এর আগেই গত শনিবার বেলা সোয়া ১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের যৌথ দল মো. আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাবের মিডিয়া অফিসার জানান, গত ১৮ জানুয়ারি রাত অনুমান সোয়া ১টা থেকে পৌনে ২টার মধ্যে কেন্দুয়া থানাধীন বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের নোয়াদিয়া মহিলা মাদরাসা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা সড়কে, অজ্ঞাতনামা ১০-১৫ জনের ডাকাত দল আম গাছের ডুম ফেলে সড়ক অবরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মো. তৌহিদুর রহমান (৪০) সহ মোটরসাইকেল ও নগদ চার হাজার টাকা এবং ঘটনাস্থল থেকে আরও লোকজনসহ দুইটি ট্রাকের চালকদের নিকট থেকে ৩১,৭৩০ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি, কেন্দুয়ার দীঘলকুর্শা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. তৌহিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

ঘটনার পর, ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী র‌্যাব-১১ (সিপিএসসি) ও ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর যৌথ অভিযানে এই ডাকাতি মামলার অন্যতম প্রধান আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন