Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ , ৩:০৪ অপরাহ্ণ

নেত্রকোনা সরকারি কলেজে পিঠা-পুলির উৎসব আয়োজিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনা সরকারি কলেজে পিঠা-পুলির উৎসব আয়োজিত করা হয়েছে।

গত শনিবার পহেলা ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা ঘিরে জেলার নেত্রকোণা সরকারি কলেজে এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবু তাহের খান,সহ প্রফেসর ইদ্রিস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা প্রমুখ।

পিঠা উৎসবে ১৮ টি স্টলের মধ্য প্রথম হয়েছে বাংলা বিভাগ,দ্বিতীয় হয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ, তৃতীয় হয়েছে রসায়ন বিভাগ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এই বছর শিক্ষার্থীরা মিলে পিঠা উৎসবের আয়োজন করেছে । পিঠা উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমাগম দেখা যায়। পিঠা মেলায় ১৮টির মতো পিঠার স্টল দেওয়া হয়। প্রত্যেক পিঠা স্টলে দুপুর ২টার মধ্যেই বেশ অর্ধেক পিঠা বিক্রি হয়ে যায়।

বিকেল ৪টার মধ্যে সব পিঠা স্টলের পিঠা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নিশিথা বলেন, শীতের আমেজে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে ভরপুর ছিল এই উৎসব। কলেজ ক্যাম্পাস সকাল থেকেই তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

প্রিন্ট করুন