Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ , ২:৫৪ অপরাহ্ণ

ভাওয়াইয়া গানের কিংবদন্তি মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী

লেখকঃ আজকালের কণ্ঠ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া গানের গীতিকার, সুরকার ও শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর আয়োজন করা হয়।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক ও ভাওয়াইয়া প্রেমী আশরাফুজ্জামান বাবু।

এতে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা। তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন, সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক সুরকার ও সঙ্গীত শিল্পী বিনয় কুমার রাজবংশী।

আলোচনায় অংশ নেন প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের পুত্র শিশির কুমার রায় মানিক। সভায় বক্তারা প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের সঙ্গীত জীবনী এবং তাঁর লেখা ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রিন্ট করুন