Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৫ , ১২:০৮ অপরাহ্ণ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য বাড়ল ৪১ জন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি মাসেই প্রকাশ পেতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। সেই দলের নাম কি হতে যাচ্ছে তা নিয়ে আছে ধোঁয়াশা।

আর এর মধ্যেই নতুন করে সদস্যের সংখ্যা বাড়িয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও ৪১ জন বাড়ানোর কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। যার ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

প্রিন্ট করুন