Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ , ৫:৪৬ অপরাহ্ণ

বাসে ডাকাতি, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ১

লেখকঃ আজকালের কণ্ঠ

ওয়াহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শান্তিগঞ্জ ও ছাতক তিন উপজেলার সীমানাবর্তী দারাখাই নামক এলাকায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহা-সড়কে গাছ পেলে ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলপতি আব্দুল কুদ্দুসকে অস্ত্র সহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আজ ১ (ফেব্রুয়ারি)শনিবার ভোররাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল কুদ্দুস (৪৫) ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইন্তাজ উল্লার পুত্র।এ-সময় দেশীয় তৈরি পাইপগান ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্যঃগত ২৩ জানুয়ারি রাত ১ টায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহা-সড়কের দারাখাই নামক স্থানে সড়কে গাছ পেলে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ অন্তত ২০ গাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

খবর পেয়ে জগন্নাথপুরের কলকলিয়া বাজার সহ আশপাশের স্থানীয়রা এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।
ছাতক সেনাদলক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে এবং তার তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।এ- ঘটনায় ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে ধৃতঃআব্দুল কদ্দুস এবং উদ্ধার করা অস্ত্র গুলো ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন