Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৫ , ৪:৪১ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাটি উপজেলায় আজ শুক্রবার বিকেলে কামরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ১৮টি গ্রামের ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় ‌। সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

সেলিম স্মৃতি সংসদ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ১৮টি গ্রামের ৫ শতাধিক শীতার্ত গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র একে এম ফয়জুল কবির তালুকদার, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।

সেলিম স্মৃতি সংসদের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ওরফে উজ্জ্বল সরকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদ ইমন,যুব নেতা আশরাফুল আলম দুলাল, সেলিম স্মৃতি সংসদের উপদেষ্টা প্রভাষক খায়রুল আলম শ্যামল, আসাদুজ্জামান বাবু, দুলাল হোসাইন, আমিনুল ইসলাম, সেলিম মিয়া, মির্জা আনোয়ার হোসেন, বিকাশ চন্দ্র সাহা লিটন ভিপি প্রমুখ।

সেলিম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মাযহারুল ইসলাম রবি, সেলিম ভাইয়ের চিথি ধরে রাখার জন্য গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রিন্ট করুন