Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৫ , ৪:৩৩ অপরাহ্ণ

বইমেলায় আসছে ডা. মোস্তফা আলম বনি’র বই ‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন অমর একুশে গ্রন্থমেলা–২০২৫–এ প্রকাশিত হতে যাচ্ছে ডা. মোস্তফা আলম বনি‘র বই ‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচিত এ বইটিতে গল্প ও কবিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা উপস্থাপন করা হয়েছে।

ডা. মোস্তফা আলম বনি একজন স্বনামধন্য চিকিৎসক ও লেখক। বইটিতে তিনি স্বাস্থ্যবিষয়ক জটিল তথ্যকে সহজ ভাষায় পরিবেশন করেছেন। বইটি শুধু তথ্যসমৃদ্ধই নয়, একইসঙ্গে বিনোদনমূলক।

বইটি স্বাস্থ্য সচেতন পাঠকদের জন্য যেমন উপযোগী, তেমনই শিশু–কিশোরদের স্বাস্থ্য শিক্ষা প্রদানের ক্ষেত্রেও কার্যকর হতে পারে।

বইটি পাওয়া যাবে একুশে বইমেলার ৭৩৬–৭৩৭ নং স্টলে। বইপ্রেমী ও স্বাস্থ্যসচেতন দর্শনার্থীদের জন্য এটি হতে পারে বইমেলার অন্যতম আকর্ষণ।

বইটির মূল্য পাঠকদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। বইমেলায় বিশেষ ছাড়ে পাওয়া যাবে এটি।

প্রিন্ট করুন