Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৫ , ১০:২৭ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করায় বাবা ও দুই মেয়ের কারাদন্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করে জন্মসাল পরিবর্তন করার অভিযোগে বাবা ও দুই মেয়েকে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড ও জরিমানা করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করে জন্মসাল ১৯৬৯ কে ১৯৭৪ করে জন্ম নিবন্ধন পরিবর্তনকালে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকার সোহরাব হোসেন এবং তার ২ মেয়ে পপি আক্তার ও তামান্না আক্তারকে আটক করা হয়। এদিকে, তামান্না ও তার বাবা সরাসরি টেম্পারিংয়ের অপরাধ করে ও মেয়ে পপি আক্তার এতে সহায়তা করেন। এই অপরাধে আমলে নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এ বাবা সোহরাব হোসেন ও মেয়ে তামান্না আক্তারকে ৭ দিন করে কারাদন্ড অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও মেয়ে পপি আক্তারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

প্রিন্ট করুন