Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৫ , ৪:৪৯ অপরাহ্ণ

২০ লাখ সরকারি কর্মীর পদত্যাগ চান ট্রাম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা দিয়ে স্বেচ্ছায় অবসর যাওয়ায় প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে এ-সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চান কিনা, সে বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি কেউ এ সিদ্ধান্তের সঙ্গে একমত থাকে তাহলে তাকে ‘পদত্যাগ’ লিখে পাঠাতে বলা হয়েছে।

প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতা দেওয়ার কথা বলা আছে। প্রস্তাবটি শুধু মার্কিন বেসামরিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। অভিবাসন, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত ক্ষেত্র ও মার্কিন ডাক পরিষেবার কর্মরত ব্যক্তিরা এর বাইরে রয়েছেন।

প্রিন্ট করুন