Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৫ , ১০:০৮ অপরাহ্ণ

বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৯জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত. বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা’র (ডিবি) ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে আটক করে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি নিয়ে আমাদের তদন্তের কাজ চলছে। পরবর্তীতে ডিএমপি’র মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

 

প্রিন্ট করুন