Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৫ , ৭:০৭ অপরাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে নয়াপাড়া ইউনিয়নে মাদক ও মানবপাচার বিরুদ্ধে র‍্যালী ও আলোচনা

লেখকঃ আজকালের কণ্ঠ

জয়নাল আবেদীন আলীকদম, বান্দরবান : তারুণ্যের উৎসব উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার মাদক, বাল্য বিবাহ ও মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে এই র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন।

আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল্লাহ আল মুমিন বলেন, অত্র উপজেলা কে মাদক মুক্ত ও মানবপাচার মুক্ত করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ইয়াবা মাদক দ্রব্য বিক্রি করেন এবং অবৈধ ভাবে মানব পাচার কাজে জড়িত আছে তাদের কে সামাজিক ও অর্থনৈতিক ভাবে বয়কট করতে হবে।

মাদক ও মানব পাচার কাজ জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ইউএনও তিনি আরো বলেন ইয়াবা, মদ, মানব পাচারকারীদের ব্যাপারে আলীকদম থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কে তথ্য দিয়ে সহযোগিতা করুন। নয়াপাড়া ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ করতে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিড়শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা সভাপতি মাশুক এলাহি, আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি’)র প্রতিনিধি এস আই শাহাদাৎ হোসেন, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম, নয়াপাড়া ইউপি মেম্বার আনোয়ার ইসলাম মনু, ইউপি সদস্য বশির আহমদসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন