Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৫ , ৪:০০ অপরাহ্ণ

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সং**ঘর্ষ, নি*হ*ত ৪

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নি-হত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নি-হত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা সমকালকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত একজন ও আশরাফুল ইসলাম সমর্থিত একজন নিহত হয়।

তিনি আরও বলেন, দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে, এমনটা জানতে পেরেছি।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।

প্রিন্ট করুন