Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

লোহাগড়ায় শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত ও কমিটি গঠন উপলক্ষে সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ০৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কর্মিসভা ও কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. রশিদ মোল্যা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিরু মোল্যা, ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. সাবু সরদার, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন,
উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. সাবু শেখ, যুগ্ম আহবায়ক মো. আকরাম মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক তিতু গাজী, যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আহাদুজ্জামান বাটু শ্রমিক দলের ত্যাগী ও পরীক্ষীত নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করার আহবান জানান। কমিটিতে কোন আওয়ামী লীগের লোকজন যেন অনুপ্রবেশ না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

কর্মিসভার আলোচনা সভা শেষে নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে আগ্রহী প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়। এবং দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা।।

 

প্রিন্ট করুন