Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৫ , ৩:৩১ অপরাহ্ণ

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নি-হত, আহত -২

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোর হেল্পার সহ দুইজন আহত হয়েছে।

২৮ জানুয়ারি সকাল সাড়ে ৭ টায় কলসকাঠি ইউনিয়নে বেবাজ গ্রামে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে অটোচালক রফিকুল ইসলাম (৫৫) ও আরোহী ইব্রাহিম, অটোরিক্সার হেল্পার বাদল গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং পরবর্তীতে চালক রফিকুল ইসলামকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশার আরোহী কাঁচামাল ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ও গাড়ির হেল্পার বাদল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নি-হত রফিকুল ইসলাম পৌরসভা ৯ নং ওয়ার্ডের মৃত আঃ মান্নান হালাদারের পুত্র।

নি-হত রফিকুল ইসলামের পরিবার জানায়, ভরপাশা ইউনিয়নের কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিমের কাঁচামাল অটোরিক্সায় করে কলসকাঠী সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে রফিকুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।

প্রিন্ট করুন