Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৫ , ২:৪৭ অপরাহ্ণ

ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে আগের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে গত ১৮ ডিসেম্বর বোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রিন্ট করুন