সরকারি কর্মকতাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা | Daily AjKaler Kontho

সরকারি কর্মকতাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১:০০ অপরাহ্ন
সরকারি কর্মকতাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

আজকালের কন্ঠ ডেস্ক : রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব তা করেছি। এরপরও তারা কেন আন্দোলন করছে এমন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

সালেহউদ্দিন আহমেদ জানান, রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

তিনি জানান, সরকারি কর্মকতা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। তা দেওয়া হবে কিনা না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।