Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৫ , ১০:০৯ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : উত্তর বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজমান জেলা নওগাঁর রাণীনগর উপজেলার নগর বাজারে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর অনুদানে ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অদ্য (২৭/০১/২০২৫) বাদ আছর শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত সোমবার বিকেল সাড়ে ৪ টায় রাণীনগর উপজেলার নগর বাজারে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।

২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেদারুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেদারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (বাবু), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান (খলিল), যুবদল নেতা মোঃ রায়হানুল হক রায়হান প্রমুখ। এছাড়া উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর তিনি আরও বলেন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে জননেতা তারেক রহমানের নির্দেশে সকল স্তরের নেতাকর্মী হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর গনতান্ত্রিক বাংলাদেশ গড়বো।

প্রিন্ট করুন