Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৫ , ১:৩৩ অপরাহ্ণ

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার (২৬ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

জানা গেছে, তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

প্রিন্ট করুন