ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা বিশব্বিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল,আসন সংখ্যা কমানো সহ ৫দফা দাবি অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে,, প্রো-ভিসির অসাদচরণ এর ন্যাক্কারজনক ঘটনার দৃশ্যপট দেখা যায়।
আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসানিক ভবনে ঢাবির প্রো -ভিসি মামুন হোসেন কাছে স্মারকলিপি দিতে গেলে ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচার করো তাদেরকে বের করে দেন।
আজ ঢাবির প্রো-ভিসি আমাদের যে ভাবে অপমান করছে তা মানার মতো না।এর এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম এলাকা সাইন্সল্যাব মোড়ে জড়ো হন ৭ কলেজের শিক্ষার্থীরা ।আজ এখন থেকে রাস্তা ব্লক শুরু। নীতক্ষেত ব্লোক করা হবে আজ বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয় ঢাকা কলেজের শিক্ষার্থী নাইম হাওলাদার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ৭ কলেজে ভর্তির আসন কমানো সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি শিক্ষা এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করে বের করে দেয় ! শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়া সহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।
১ জন শিক্ষার্থী বসে থাকবেন না! শিক্ষা সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও ! মৃত্যু অথবা মুক্তি ! প্রতিবাদে তৎক্ষণ মিছিল বের করে শিক্ষার্থীরা স্লোগান মুখরিত হয় পুরো এলাকা।ঢাবির সিন্ডিকেট মানি না মানবো না।
৭ কলেজ শিক্ষার্থীদের জন্য ঢাবির প্রশাসনের বিরুদ্ধে তৎক্ষনাৎ প্রতিক্রিয়া ঢাকা কলেজ হল মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়।সবাই ক্যাম্পাসে জড়ো হন। এ বিষয় শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা দৈনিক আজকাল কণ্ঠকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তাদের দীর্ঘসূত্রতা ও প্রশাসনের ঋদুতিক কর্মকাণ্ড দীর্ঘদিন শিক্ষার্থীদের হতাশা দুর্ভোগ সৃষ্টি করে
আসছে।
সাত কলেজ প্রধান সমন্বয়কারী ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন,শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং দ্রুত সমাধান সমস্যা সমাধানের জন্য আশ্বস্ত করেন।