Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ

বুয়েট শিক্ষার্থীর সঙ্গে প্রেম, জবি ছাত্রীর আত্ম-হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি।

আজ রোববার ভোরে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এসময় পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, ওই শিক্ষার্থী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।

সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়ণপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

সাবরিনা রহমান শাম্মির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের চৌগাছার নারানপুর নামক গ্রামে।

সাবরিনা সহপাঠী আলী কাজী বলেন, আমরা ভোর চারটার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে আমরা কাঠেরপুলে তার মেসে যাই। তখন বুয়েটে পড়াশোনা করা সাবরিনার বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জবি শিক্ষার্থী সাবরিনা কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

প্রিন্ট করুন