ওয়াহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সালমান (২০) ও গাঁজা ব্যবসায়ী ইব্রাহিম খলিল উল্লাহ (৫৮) কে মাদক সহ এবং নিয়মিত মামলায় তানভীর আহমদ ওরফে আঃ জব্বার (৫০), আলমগীর হোসেন (২৮) মোট ৪ আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।
ধৃতঃ আসামিদের ২৫ (জানুয়ারি) শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,২৪ (জানুয়ারি)।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আমীনের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার সাকিব হোসেন,সাব-ইন্সপেক্টার শফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টার শাহ আলম,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,এএস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশদল রাত ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় উপজেলার কলকলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে বালিকান্দি গ্রামের মোঃ ফজলু মিয়ার পুত্র সালমান মিয়া (২০) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ২০ হাজার ৪শত টাকা।
এবং জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর (পেরুয়া)গ্রামে পৃথক অভিযান করে ২৫ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা সহ মৃত: সুরুজ আলীর পুত্র ইব্রাহিম খলিল উল্লাহ ওরফে লেংরা (৫৮)নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ।
অপরদিকে অভিযান চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের নজিরপুর গ্রামের মৃতঃ আঃ সাত্তারের পুত্র জগন্নাথপুর থানার মামলা নং-১৫ তাং-২৩-০১-২৫ ইং,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/
৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪এর আসামী তানভীর আহমদ(আঃ জব্বার)(৫০) ও বালাগঞ্জ থানার মোহাম্মদ শাল গ্রামের মৃতঃ আঃ আহাদের পুত্র আলমগীর হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আমীন জানান,দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়েরর করা হয়েছে।শনিবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।