Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৫ , ৫:০৮ অপরাহ্ণ

মিরসরাইয়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

নুরহোসেন মিয়া,মিরসরাই প্রতিনিধি : আজ রবিবার (২৬ জানুয়ারি) লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলার সামাজিক সংগঠন শেষ বিদায়ের বন্ধু, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভায় কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ।

শেষ বিদায়ের বন্ধু’র সভাপতি লায়ন প্রফেসর ডা. এসএ ফারুক, সাধারণ সম্পাদক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল,মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান লায়ন নিজাম উদ্দিন, লায়ন মঈন উদ্দিন মনি, বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মামুন।

প্রিন্ট করুন