বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে গরু চোরের বিরুদ্ধে সাক্ষী দেয়ায় মোঃ চয়োন মৃধা (৩৪) নামের এক যুবকের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।গত ২৫ জানুয়ারি রোজ (শনিবার) সকার ৯.৩০ মিনিটে ১১নং ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, কয়েকদিন আগে মোঃ সোহেল হাওলাদার (৫৫) দুধমৌ এলাকায় একটি গরু চুরি করিলে সাবিনা আক্তার নামের এক গৃহবধূ সোহের হাওলাদারের নামে বাকেরগঞ্জ থানায় গত ১০ জানুয়ারি একটি লিখিত অভিযোগ করেন। আর সেই অভিযোগে সোহেল হাওলাদারকে ১নং সাক্ষী করা হয়।
সেই গরু চুরির ঘটনা কেন্দ্র করে এলাকায় বিভিন্ন কথপোকথন হইলে তারই জের ধরে ২৫ জানুয়ারি রোজ শনিবার সকার ৯.৩০ মিনিটে দুধল মৌ গ্রামের মৃধা বাড়ী ব্রীজ সংলগ্ন চায়ের দোকানের সামনে সোহেল হাওলাদার মো: চয়োন মৃধাকে দেখামাত্র গালিগালাজ করে ঐসময় চয়োন প্রতিবাদ করলে সোহেল হাওলাদারের হাতে থাকা হাতুড়ি দিয়ে চয়োনকে এলোপাথারী ভাবে পিটাইয়া মাথায় ফাটা রক্তাক্ত জখম করে। আহত চয়োন মৃধাকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।
এই বিষয়ে চয়োন মৃধা বাকেরগঞ্জ থানায় মোঃ সোহেল হাওলাদার (৫৫) মোঃ সেলিম হাওলাদার (৬০) ও মোঃ সাব্বির হাওলাদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।