Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

নোয়াখালীতে ৭কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী চরজব্বর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৭কেজি গাঁজাসহ ৮নং মোহাম্মদপুর ইউনিয়ে,চর নোমান গ্রামে ৯নং ওয়ার্ডে নুর আমিনের বাড়ীর মৃত নুর ইসলামের ছেলে মোঃ নুর আমিন (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

২৫ জানুয়ারি গভীর রাতে চরজব্বর থানাধীন ছনখোলা পুলিশ ক্যাম্পের এসআই(নিরস্ত্র) মোহাম্মদ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চরজব্বর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার।

ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় চরজব্বর থানাধীন ০৩ চরর্ক্লাক ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চর বায়েজিদ সাকিনে ছোলাইমান বাজার আব্বাসের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৭(সাত) কেজি গাঁজা সহ আসামী মোঃ নুর আমিন (৫০)গ্রেফতার করেন,এবং চরজব্বর থানার মামলা করা হয়,মামলা নং-১৫, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(খ)/৪১ রুজু করা হয়।

প্রশাসন থেকে গণমাধ্যমকে বলেন, মাদক উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

প্রিন্ট করুন