Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৫ , ১:২৮ অপরাহ্ণ

বারইয়ারহাট পৌরসভা বিএনপি মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নুরহোসেন মিয়া, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : আজ রবিবার সকালে বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

পথসভা শেষে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সার্বিক তত্বাবধানে বারইয়ারহাট পৌর বাজারের বিভিন্নস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় বারইয়ারহাট পৌরসভা, হিঙ্গুলী ইউনিয়ন, করেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রিন্ট করুন