Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৫ , ১১:০১ পূর্বাহ্ণ

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার সন্ধ্যায় পিংনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিং না ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয় ‌।

উপজেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, উপজেলার কর্মীদের সক্রিয় করতে জামাতে ইসলামীর এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বেলাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুরুল হক জামালী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা জামাতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামিম হোসেন, পৌর আমীর গোলাম রব্বানী, আওনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আহনাফ বাপ্পি, উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি তানভীর প্রমুখ।

সরিষাবাড়ী উপজেলা জামাতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল বলেন, পিংনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মীদের সক্রিয় করতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, ইসলামিক দল গুলো র ঐক্য হলে এদেশে জনগণ ন্যায় বিচার পাবে।

প্রিন্ট করুন