Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৫ , ১২:৫৫ অপরাহ্ণ

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলায় কাউখালী দক্ষিণ বাজারে জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎপরতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা ও পরিত্যক্ত স্থান থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ বাজারে, হাট চলাকালীন সময়ে পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় শাহাদাত স্টোরের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে মোঃ শাহাদাত কে ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দক্ষিণ বাজারের অন্য একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি পলিথিন পাওয়া গেলেও কোন মালিকানা মা পাওয়ায় পলিথিন জব্দ করা গেলেও জরিমানা করা যায়নি।

মোবাইল কোর্ট পরিচালনা করা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রেরণ করা হবে। পরবর্তীতে এই পলিথিন ঢাকায় প্রেরণ করে রি সাইকেল করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনা করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সরকার পরিবেশ দূষণমুক্ত রাখতে পলিথিন মজুদ বিক্রয় ও ব্যবহার আইন বাস্তবায়ন নিষিদ্ধ ঘোষণা করেছেন। সরকারি আইন প্রণয়ন ও বিধি মামলায় এ সকল অপরাধের বিরুদ্ধে সর্বচ্চো শাস্তি ও জরিমানা চলমান থাকবে।

প্রিন্ট করুন