Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৫ , ১০:৪৮ পূর্বাহ্ণ

মাদককাণ্ডে জড়িত বলিউডের নায়িকা এখন সন্ন্যাসী

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : মমতা কুলকার্নি বলিউডের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। তিনি এক নতুন জীবন শুরু করেছেন।

তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। শুক্রবার সন্ধ্যায় তার পট্টাভিষেক হবে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।

৯০ এর দশকে বলিউডের ‘বম্বশেল’ হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে ‘কোই যায়ে তো লে আয়ে’ গানের কোমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত। তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ ২৪ বছর তিনি দেশছাড়া ছিলেন।

মমতা বলেছিলেন, ‘২০০০ সাল থেকে আমি তপস্যা শুরু করেছি। আজ আমার ২৩ বছর পূর্ণ হল। ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি, বহু প্রশ্নের উত্তর পেয়েছি।

অনেকে হয়তো হতাশ, কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব। কিন্তু মহাকাল ও মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হয় না, তাদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি।’

প্রিন্ট করুন