Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৫ , ২:৪৫ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষকদের শপথ দাবি আদায়ে জন্য

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে শিক্ষকরা জাতীয় শহিদ মিনারে সমাবেশ করেছেন।

সমাবেশে তারা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় শহিদ মিনারে দশম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

এ সময় দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা।

 

প্রিন্ট করুন