Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২২, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

আতিয়ার রহমান, সাতক্ষীরাঃ সাতক্ষীরা ২টি ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকসে এ জরিমানা করেন সাতক্ষীরা কালেক্টরেট সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক প্রণয় বিশ্বাস।

জানা গেছে এস.এম.এম.বি ব্রিকস এবং এস.বি ব্রিকসের দীর্ঘদিন জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাতে অভিযান পরিচালনা করলে কাঠা পোড়ানোর সত্যতা পায়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ২টি ইটভাটায় কাঠা পোড়ানোর অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদান করেন।জরিমানার টাকা আদায় না হওয়ায় এস.বি এর ম্যানেজার লাবলু সর্দার ও এস.এম.এম.বি এর ম্যানেজার আল আমিন কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক প্রণয় বিশ্বাস বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কোন ব্যক্তি ইটভাটায় কাঠ ও টায়ারের কালি ব্যবহারে করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ব্যক্তি সরকারের নির্দেশনা অমান্য করার চেষ্টা করবেন না।

প্রিন্ট করুন