Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২২, ২০২৫ , ৪:৫৭ অপরাহ্ণ

নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রনোদনার চেক প্রদান অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রনোদনার চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয়ে, মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘেত সদস্যদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং রোধকল্পে এ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।

কর্মশালা শেষে শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ৫ কিশোরীকে প্রনোদনার চেক প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ে গঠিত পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ জন কিশোরী সদস্যদের মধ্যে ৫জন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় এবং তাদের বাল্যবিবাহ না হওয়ায় বিআরডিবির প্রকল্পের পক্ষ থেকে তাদের জমাকৃত সঞ্চয়কৃত অর্থ ও ২০০% প্রনোদনার অর্থের চেক প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।

প্রিন্ট করুন