অপহরণ চেষ্টার অভিযোগে,নেছারাবাদে কথিত প্রেমিক গ্রেপ্তার | Daily AjKaler Kontho

অপহরণ চেষ্টার অভিযোগে,নেছারাবাদে কথিত প্রেমিক গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ২:০৩ অপরাহ্ন
অপহরণ চেষ্টার অভিযোগে,নেছারাবাদে কথিত প্রেমিক গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে সিফাত (২১), হৃদয় ও মারুফ নামে ০৩ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা মো: আনোয়ার হোসেন গাজী।

গত রবিবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রীর পিতা মোঃ আনোয়ার হোসেন গাজী বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামী সিফাতকে গ্রেফতার করে পিরোজপুর আদালাতে পাঠিয়েছে নেছারাবাদ থানা পুলিশ। তারা ০২জনই উপজেলার সমেদয় কাঠি ইউনিয়নের বাসিন্দা।

ছাত্রীর বাবার অভিযোগ, ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তাঘাটে প্রায়ই উত্যক্ত করতো। ঘটনার দিন সিফাত পুর্ব পরিকল্পিভাবে তার বন্ধুদের নিয়ে মাদ্রাসার সামনে অবস্থান করছিল। তার বন্ধুদের দিয়ে ওই ছাত্রীকে ডেকে বাইরে নিয়ে যায়। মেয়েটি বাইরে গেলে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে যুবকদের আটকানোর চেষ্টা করলে তারা পালিয়ে যায়। তাই অপহরণ চেষ্টার কারণে তিনি মামলা আদায় করেছেন।

সিফাতের বাবা জানান, ওই মেয়ের সাথে তার ছেলে সিফাতের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিন তার ছেলে ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল।

এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার সকালে কোর্টে পাঠানো হয়েছে।