মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লাকে পদাধিকার বলে সভাপতি, সুব্রত রায় কে কমিশনার ও শামসুর রহমান মিজানকে সম্পাদক ঘোষণা করা হয়।
কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, শাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসার সুপার এবিএম রফিকুল ইসলাম, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাপ লিডার মোঃ নজরুল ইসলাম সিকদার, স্কাউট শিক্ষক বাবুল ঘোষ, কাপ শিক্ষিকা জাহানারা বেগম প্রমুখ।
নির্বাচনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে সজল মোল্লা কে সভাপতি, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় কে কমিশনার এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুর রহমান মিজানকে সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।