Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৫ , ৮:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলসহ দুই নারীর মরদেহ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালি প্রতিনিধি : পটুয়াখালীর পুলিশ লাইন্সের মহিলা ব্যারাকের তৃতীয়তলার একটি কক্ষ থেকে তৃষ্ণা বিশ্বাস (২২) নামে একজন নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেই নারী কনস্টেবলের মরদেহ পাওয়া যায়।

জানা যায়, তৃষ্ণা বিশ্বাস মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে পটুয়াখালী পুলিশ লাইন্সে কনস্টেবল পদে যোগ দেন।

এদিকে একই দিনে সকাল ১০টায় পটুয়াখালী মহিলা কলেজের ছাত্রী-হোস্টেলের একটি কক্ষ থেকে মিলা (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলেজটির দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। মৃত মিলা পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের পূজাখোলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

প্রিন্ট করুন