Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৫ , ২:০৮ অপরাহ্ণ

জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে তারাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার রাত ১১টার সময় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মেহেদি হাসান শিপু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক কাজী নুর আলম, দোয়া মাহফিল পরিচালনা করেন ।

ওলামা দলের অহ্বায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কুর্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাকুখান ও সদস্য আলমগীর কবির লিটন প্রমুখ।

প্রিন্ট করুন