Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৫ , ১:২৯ অপরাহ্ণ

ট্রাক্টরের চাকায় পেঁচানো দড়ি ছারাতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃ-ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ০৫ নং চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের আব্দুল্লাহ পঞ্চায়েত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র ট্রাক্টরের চাকায় পেঁচানো নাইলনের দড়ি ছারাতে গিয়ে দুর্ঘটনাবশত শরীরের উপর ফালের কাঁচি বিদ্ধ হয়ে মৃত্যু হয়।

গত রবিবার (১৯ জানুয়ারি) সকাল ০৮টায় তার নিজেদের জমি চাষ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার সময় আব্দুল্লাহ পঞ্চায়েতের পিতা হাফিজুর রহমান পঞ্চায়েত ঘটনার সময় তার কাছেই ছিলেন। তিনি স্থানীয় নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহিন জানান, রবিবার সকাল ০৮টার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কঁচা নদী সংলগ্ন একটি ফসলি জমি চাষ করার সময় ট্রাক্টরের চাকায় একটি নাইলনের দড়ি পেচিয়ে যায় এ সময় চালক হাসান ট্রাক্টারটির ইঞ্জিন নিউটাল করেন, আব্দুল্লাহ এ সময় নিজে প্যাচানো দড়ি ছাড়াতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে।

এ সময় আব্দুল্লাহ যন্ত্রণায় চিৎকার করলেও কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তার পিতা হাফিজুর রহমান সহ আমরা ০৩ জন উপস্থিত ছিলাম। ঘটনার পর প্রায় ০২ ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিলে দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে এ দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। ছেলেটির মর্মান্তিক মৃত্যু সত্যি দুঃখজনক। বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন