জিয়াউল হক বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রবিবার ১৯ জানুয়ারি রাত সাড়ে আটটায় সদর রোড বালুর মাঠ সংলগ্ন এলাকার পুলক চক্রবর্তী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোতালা পাকা টিন সেটের বসতঘর পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দোতলা টিন সেট ঘরের দ্বিতীয় তলার পাকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সব জায়গাতে। প্রথমে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আনা সম্ভব হয়নি। পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘরটি পুড়ে যাওয়ার পরিবারটি লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ অফিসার সাইদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।