Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৫ , ৫:১৫ অপরাহ্ণ

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, চাঁদাবাজি ও যৌতুক প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে কাউখালী থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স মিলনায়তনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল, পিরোজপুর) সাবিহা মেহবুবা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, কাউখালী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো: আলী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, মামুন তালুকদার, আরিফুল আজিম সোহেল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।

প্রধান অতিথিত তার বক্তব্য বলেন, পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে মধ্যকার সুসম্পর্ক গড়ে তোলা, সেই সাথে জনতাই পুলিশ, পুলিশই জনতা প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে জেলা পুলিশ সুপার মহোদয় খান মোহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি থানায় ওপেন হাউজ ডে পালিত হচ্ছে।

প্রিন্ট করুন