Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৫ , ১১:০৬ পূর্বাহ্ণ

তারাগঞ্জে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ২০০ টাকা জরিমানা আটক-১

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : রংপুর তারাগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এসময় আনুমানিক দুপুরে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্কে মাদক সেবনরত অবস্থায় শাহামুল হোসেন (২৩), পিতা: আবু তালেব, সাং-জগদীশপুর শাহাপাড়া, তারাগঞ্জ, রংপুর মাদক সেবনরত অবস্থায় ধৃত হোন।

ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন