Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৫ , ৫:২০ অপরাহ্ণ

তারাগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বিএনপি’র নেতাকর্মিগণের

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর তারাগঞ্জ উপজেলার হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারাগঞ্জ উপজেলা বিএনপি নের্তৃকর্মিগণ।

গত ১৪ জানুয়ারী দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১শ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুল রহমান লাকু।

রংপুর বিএনপির সাবেক সদস্য মতিয়ার রহমান, মিঠাপুকুর বিএনপির আহবায়ক নিকটন পাইকার, তারাগঞ্জ উপজেলা বিএপির আহবায়ক এ্যাডঃ মাকদুম আলম।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শিপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক আহসান হাবিব সাবু খাঁন, আলমপুর বিএনপির সদস্য সচিব রাশেদ খান মেনন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান (শুভ) প্রমুখ।

প্রিন্ট করুন