চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের , পাহাড়তলী থানার ওসি মো : বাবুল আজাদ এর নেতৃত্বে এএসআই/টিপু সুলতান।
সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন ডিটি রোড হাজী ক্যাম্পের পশ্চিম পাশে ‘‘মেসার্স সিরাজ ট্রেডার্স’’ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় রোহিঙ্গা নাগরিক মোঃ সাগর প্রকাশ সাকের (৪০), পিতা-মোঃ আবুল কসেম, মাতা-ফাতেমা, সাং-বালুখালী ০৯নং রোহিঙ্গা ক্যাম্প, এ-১২ লাইন, সাইড মাঝি-নুর কবির, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইং দুপুর ৩টায় গ্রেফতার করে।
তার বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং -০৮ তারিখ-১৫/০১/২৫ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(খ) রুজু করা হয় জানান ওসি।