Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৫ , ৩:৩৬ অপরাহ্ণ

নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর মৃত্যুর নিশ্চিত করে তনির জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে।

তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা।

প্রিন্ট করুন