Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৫ , ১২:৫২ অপরাহ্ণ

নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, আটক -০৩

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পাহারাদারের বিরুদ্ধে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ০৩ পাহারাদারকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন। আটককৃতরা হলো তৈয়ব আলী (৬০), বানারীপাড়ার ইলুরহাট গ্রামের শহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের সাইফুল (৪৫) আটককৃতরা মিয়ারহাট বাজারের রাত্রিকালীন পাহারাদারের কাজে নিয়োজিত ছিলেন।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন ওই নারী। তার মায়ের অসুস্থতার কথা শুনে ০১দিনের জন্য তিনি বাড়িতে আসেন। সোমবার গভীর রাতে নেছারাবাদে আসেন।সেখান থেকে ট্রলারযোগে সন্ধ্যা নদী খেয়াপাড় হয়ে মিয়ারহাট ট্রলার ঘাটে নামে।

মিয়ার হাট বাজার থেকে যাওয়ার সময় পাহারাদাররা বিভিন্ন ধরনের হয়রানিমূলক কথাবার্তা জিজ্ঞেসা করে বিভ্রান্ত করে । তৈয়ব আলী নামের লোকটি পুলিশের ভয় দেখিয়ে অপর ০২ জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর ০২জনও ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর আত্মচিৎকারে তারা শটকে পড়ে। ওই রাতেই টহলরত পুলিশের কাছে জানালে পুলিশ পাহারাদারদের আটক করে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন জানান, ঐ নারী জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছে। ঘটনা শুনে পাহারাদার ০৩জনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

প্রিন্ট করুন