Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৪, ২০২৫ , ২:৩১ অপরাহ্ণ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই কর্মকর্তার অপসারন সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবার।

গত সোমবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত টিয়াখালী বাজার সংলগ্ন সিক্সলেন সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান ইলিয়াস ও শারমিনসহ আরো অনেকে। এর আগে গতকাল তারা একই দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

বক্তারা জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন। তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।

প্রিন্ট করুন