Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৫ , ১১:৪১ পূর্বাহ্ণ

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশান্ত রায়, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

১২ জানুয়ারি রোববার ভোর ৫টার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে , পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে রোববার ভোরে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এর আগে গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে পানিহাতা চায়না মোড় এলাকার আব্দুল ওয়াহাব এর ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় ২টি গরু জব্দ করে বিজিবি। গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামের ছিল বলে জানিয়েছে বিজিবি।

প্রিন্ট করুন