Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৫ , ২:১২ অপরাহ্ণ

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে : মির্জা ফখরুল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বক্তৃতায় তিনি এই কথা বলেন।

মিজা ফখরুল বলেন, ‘১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাব‌। আমাদের ধৈর্য ধরতে হবে। হঠকারী সীদ্ধান্ত না নিই।’

বিএনপির মহাসচিব বলেন, গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো।

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।’

প্রিন্ট করুন