Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ

যুবলীগ নেতা পন্ডিত রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়েছে সন্ত্রাসীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

স্টাফ রিপোর্টার বরিশাল : পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিব (পন্ডিত রাজিব)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

গতকাল রাত সোয়া ১০ টার দিয়ে বরিশাল নগরীর গোরস্থান রোড কাশেমা বাদ খানকার সামনে এ ঘটনা ঘটে। রাজিবের হাতে, পায়ে, বুকে ধারালো অস্ত্রের প্রায় ১২টি আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার আঘাত অত্যন্ত গুরুতর এবং অবস্থা আশঙ্কাজনক। আহত রাজিবের স্ত্রী জানান, জ্ঞান থাকাবস্থায় রাজিব জানিয়েছে অক্সফোর্ড মিশন রোডের টেইলার্স বাচ্চু এবং আরো ১জন পূর্ব শত্রুতার জেরে বগা দাও দিয়ে রাস্তার ওপরে কুপিয়ে ফেলে রেখে গেছে।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আশংকা জনক অবস্থায় রাজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন