Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৫ , ৩:৫০ অপরাহ্ণ

পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

 পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর শহরের বড় মসজিদ সংলগ্ন মোড় এলাকায় মুচিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ৭ পদাতিক ডিভিশন লেবুখালি ক্যান্টনমেন্টের মেজর কাজি জাহিদুল ইসলাম পিরোজপুর বড় মসজিদ সংলগ্ন মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন।
সেনাবাহিনী পিরোজপুর ক্যাম্প সূত্র জানা যায়, চলতি বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণীর, নানা পেশার দারিদ্র মানুষের মাঝে ১হাজার ৫ শত কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।

পিরোজপুর সেনাক্যাম্পে দায়িত্বরত মেজর জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই পিরোজপুর জেলা সদর ও বিভিন্ন উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রিন্ট করুন