জিয়াউল হক, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান ঐতিহ্যবাহী ভরপাশা ইউনিয়নের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,ভরপাশা ইউনিয়ন সোসাইটির সভাপতি, সাবেক ছাত্রনেতা,ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গাজী শহিদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন শাহীন, সহ-সভাপতি এনামুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন দুলাল,সুমন হাওলাদার, মোঃ মনির হোসেন, মোঃ জসিম উদ্দিন নকিব,উত্তর কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে ভরপাশা ইউনিয়ন সোসাইটির উদ্দেগে আগামী ২২ ফেব্রুয়ারি ভরপাশা ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে করনীয় সম্পর্কে আলোচনা করেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ও সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দের শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন আমি বাকেরগঞ্জের সকল ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। আপনাদের যেকোনো ভালো কাজে আমাদের পূর্ন সমর্থন ও সহযোগিতা পাবেন বলে আস্বস্ত করেন। এরপর ভরপাশা ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয় ও প্রফুল্ল বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আগামী ২২ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে মতবিনিময় করেন।